শিরোনাম
Advertisement
মানিকগঞ্জ

ডিবি পুলিশের অভিযানে মানিকগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জয় সূত্রধর (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (২৪ জুন) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে সদর থানার পালরা বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনির সামনে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক জয় সূত্রধর সদর উপজেলার বেতিলা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

ডিবি পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।

এ বিভাগের আরও সংবাদ