ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরার সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন।
সাক্ষাৎকালে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মানিকগঞ্জ জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আইডিইবি মানিকগঞ্জ জেলা শাখার নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি প্রকৌশলী শেখ মোহাম্মদ রোকনুজ্জামান,সহ সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ ফারুক হোসেন, যুগ্ম সম্পাদক প্রকৌশলী দেবাশীষ সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক প্রকৌশলী মুহাম্মদ লুৎফর রহমান, দপ্তর সম্পাদক প্রকৌশলী মোঃ কবির হোসেন,প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম বিশ্বাস (বাবু )সহ নবনির্বাচিত কমিটির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় কমিটির নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং মানিকগঞ্জের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবায় তাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

