জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সন্মান) পরীক্ষায় সারাদেশের মধ্যে সেরা ফলাফল অর্জন করে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেয়েছেন মানিকগঞ্জের মেয়ে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগের সাবেক শিক্ষার্থী রিতু শিকদার মম। সিজিপিএ-৪ এর মধ্যে ৩ দশমিক ৮৭ পেয়ে সে এ সম্মাননার জন্য নির্বাচিত হন।
গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার পিতা সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র ইংরেজি শিক্ষক সুব্রত কুমার শিকদারের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট ও শিক্ষাবৃত্তির চেক তুলে দেন। এসময় তিনি শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরের ফলাফলের ভিত্তিতে স্নাতক (পাস), স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন শিক্ষার্থীকে এবার ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড ও শিক্ষাবৃত্তি দেওয়া হয়। রিতু শিকদার মম তালিকার শীর্ষে স্থান পায়।
রিতু শিকদার মম লালমাটিয়া সরকারি মহিলা কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে লাইব্রেরি এন্ড ইনফরমেশন সাইন্স বিভাগ থেকে স্নাতক (সন্মান) সম্পন্ন করে। সম্প্রতি সে স্কলারশিপ পেয়ে ইংল্যান্ডের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেছে। বর্তমানে সে ইংল্যান্ড কর্মরত আছে।
মেয়ের পুরস্কার পাওয়ার অনুভূতি জানিয়ে মমর গর্বিত পিতা সুব্রত কুমার শিকদার বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পদক প্রদান অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি শিক্ষামন্ত্রী জনাব আ ন ম এহছানুল হক মিলন মহোদয়ের কাছ থেকে মেয়ের পক্ষে গর্বিত পিতা হিসেবে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পদক গ্রহণ করলাম যা আমার জীবনের সেরা প্রাপ্তি হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ওর এই প্রাপ্তির জন্য স্কুল জীবনের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, কলেজ জীবনের শিক্ষক শিক্ষিকা মন্ডলী সহ সকল আত্মীয়স্বজন এবং পরম করুণাময় সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পুরস্কার প্রপ্তির প্রতিক্রিয়ার রিতু শিকদার মম জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড (উপাচার্য পুরস্কার) পেয়ে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত। এটি একসময় আমার স্বপ্ন ছিল, আর আজ সেই স্বপ্ন সত্যি হয়েছে। শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আমার বাবা-মা, বন্ধুবান্ধব এবং যাঁরা আমার পুরো পথচলায় আমাকে সমর্থন, উৎসাহ ও বিশ্বাস জুগিয়েছেন, তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই অর্জন আমার কাছে সবসময়ই বিশেষ হয়ে থাকবে। পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে স্বপ্ন সত্যিই পূরণ হয়!
ভিসি অ্যাওয়ার্ড (অনার্স কোর্স)প্রাপ্তরা হলেন : ঋতু শিকদার মম, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ; ফাতেমা তুজ জোহরা, চাঁদপুর সরকারি কলেজ; সমীর রায়, সাতক্ষীরা সরকারি কলেজ; আফসানা নাজনীন, সাতক্ষীরা সরকারি কলেজ; ফারিহা ইসলাম টিনা, নরসিংদী সরকারি কলেজ; সামিয়া বিনতে জাহিদ মাহি, সোনারবাংলা কলেজ, কুমিল্লা; আফজাল রহমান, সোনারবাংলা কলেজ, কুমিল্লা; সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম কলেজ; মোহাম্মদ আসাদুল ইসলাম, চট্টগ্রাম কলেজ; জেরিন বিনতে রহমান, নিমসার জুনাব আলী কলেজ, কুমিল্লা; কানিজ ফাতিমা, সরকারি বিএম কলেজ, বরিশাল; শিপ্রা বিশ্বাস, আজমখান সরকারি কমার্স কলেজ, খুলনা; সাবিহা ইয়াসমিন লিমা, আজমখান সরকারি কমার্স কলেজ, খুলনা; সুসমিতা দে, সরকারি তোলারাম কলেজ, নারায়নগঞ্জ; জান্নাতিন নাইম, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; সুমাইয়া খাতুন, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; মোহাম্মদ সাগর আহমেদ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; মোঃ মাজাহারুল ইসলাম, রাজশাহী কলেজ; এএসএম খাইরুল আবরার, রাজশাহী কলেজ; মোছাঃ মমতা আক্তার, মিরপুর কলেজ, ঢাকা; মনিরা খাতুন, ঢাকা সিটি কলেজ; মাহাবুবা সুলতানা, সিদ্ধেশ্বরী মহিলা কলেজ, ঢাকা; সৈয়দা নাদিয়া খানম, সরকারি বিএল কলেজ, খুলনা; শামীমা আক্তার, সালেহা বেগম মহিলা কলেজ,ঝিনাইদহ; ঝর্ণা আক্তার, রয়মননেছা মহিলা কলেজ, চাঁদপুর; তানিয়া আক্তার, মাতৃভাষা কলেজ, বাগেরহাট; মোঃ তামিম হোসেন, মাগুরা আদর্শ কলেজ; পারুল আক্তার, ইমাম গাজ্জালী কলেজ; সাদিয়া আফরোজ, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ, শেরপুর; আর্জিনা আক্তার, চৌধুরী ছবরুননেছা মহিলা কলেজ, শেরপুর; জান্নাতুন নাইমা আক্তার, মিরপুর গার্লস আইডিয়াল কলেজ; শুক্লা সমাদ্দার, চিতলমারী সরকারি মহিলা ডিগ্রী কলেজ; নাসরিন আক্তার নিশি, নানুপুর লায়লা কবির কলেজ, চট্টগ্রাম; পিংকি রায়, সরকারি পি.সি কলেজ, বাগেরহাট; তাজমীন আরা নূর, সরকারি সারদা সুন্দরী কলেজ, ফরিদপুর; জান্নাতুল মাওয়া লাম, জাহিদুর রহমান মহিলা কলেজ, বগুড়া এবং বদরুন্নেছা, ত্রিশাল মহিলা কলেজ, ময়মনসিংহ।
ভিসি অ্যাওয়ার্ড (মাস্টার্স কোর্স) প্রাপ্তরা হলেন : আবু ত্বাকি, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া; মোঃ কামরুল হাসান ইমরান, সরকারি আনন্দ মোহন কলেজ, ময়মনসিংহ; অনন্যা হক, কুষ্টিয়া সরকারি কলেজ; রুপা বড়ুয়া, চট্টগ্রাম কলেজ; মোছাঃ উম্মে নাইমা, চট্টগ্রাম কলেজ; মোঃ খবির কাদের, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম; মোঃ খোবায়েব কাদের, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম; জুঁই চক্রবর্তী, সরকারি পি.সি কলেজ, বাগেরহাট; মোঃ রবিবুর রহমান, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ; শতাব্দী সাহা, ঢাকা সিটি কলেজ; আবিদা সুলতানা নিপা, ঢাকা সিটি কলেজ; সাবেরা সুলতানা, ঢাকা সিটি কলেজ; অতীশ বিশ্বাস, সরকারি বিএম কলেজ,বরিশাল; কানিজ ফাতিমা, শরীয়তপুর সরকারি কলেজ; আনিসা আক্তার লাবনী, সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ; শাহপরান জয়, শেখ বোরহানুদ্দিন কলেজ, ঢাকা; সাদিয়া বিনতে সোবহান, লালমাটিয়া সরকারি মহিলা কলেজ, ঢাকা; আফরোজা আরেফিন টুম্পা, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ; খন্দকার ফখরুল আলম, সরকারি রাজেন্দ্রপুর কলেজ, ফরিদপুর; মোছাঃ তাওহীদা, রাজশাহী কলেজ এবং মারজানা আক্তার, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা।





