মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মো. আলী আকবর খান দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক, সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।
স্থানীয়দের জন্য মসজিদ-মাদ্রাসায় সহযোগিতা, অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসায় সহায়তা, নগদ অর্থ প্রদান, শীতকালে শীতবস্ত্র বিতরণ, কোরবানির ঈদে অসহায় মানুষের মধ্যে মাংস বিতরণ এবং ঈদুল ফিতরে কাপড় ও নগদ অর্থসহ বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়ানোর কথা জানা গেছে।
এ ছাড়া এলাকার রাস্তাঘাটসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তাঁর সহযোগিতা অব্যাহত রয়েছে। মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখাকে তিনি সামাজিক দায়বদ্ধতা হিসেবে দেখেন।
হাজী মো. আলী আকবর খান বলেন, ভবিষ্যতেও আজিমনগর ইউনিয়নের মানুষের কল্যাণে উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি একটি শান্তিপূর্ণ, সুন্দর ও নিরাপদ আজিমনগর ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।
একই সঙ্গে আজিমনগর ইউনিয়নকে সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সমাজের সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে একটি সুন্দর, মানবিক ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব বলে তিনি মনে করেন।
এদিকে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের হাতিঘাটা বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
ফাইনালে আজিমনগর গুলাপ একাদশ যুব সংঘ ও আজিমনগর জবা যুব সংঘ মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩–২ গোলে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় আজিমনগর গুলাপ একাদশ যুব সংঘ।





