সারাদেশ

মানিকগঞ্জে 'ক্রিকেট উন্নয়ন ভাবনা' শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আরও পড়ুন

মানিকগঞ্জে ‘ক্রিকেট উন্নয়ন ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত থেকে ক্রিকেটের উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, কোয়াবের সভাপতি তানজিলুর ফারগানি তানজু, সাধারণ সম্পাদক মাসুদ রায়হান, আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মাসউদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক সাঈদ খান মজলিশ, সাবেক ক্রিকেটার প্রণব শিকদার দুলাল, আশিক ইকবাল বাদল, ক্রিকেট কোচ সাইমুম মিয়া ও আতিক ফরিদসহ সাবেক ও বর্তমান ক্রিকেটরাগন।

আলোচকরা বলেন, দ্রুততম সময়ের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার প্রস্তাবিত কমিটি অনুমোদন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। শীত মৌসুমে যাতে ক্রিকেট খেলা শুরু করা যায় সে ব্যাপারে একটি সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠকে ক্রিকেট মাঠ হিসেবে উন্নয়ন করার সিদ্ধান্ত হয়।

এ বিভাগের আরও সংবাদ