মানিকগঞ্জে যুব মজলিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জাগীর টিম

🕙 প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৬ । ১২:৩৫ পিএম

জাগীর ইউনিয়নে অনুষ্ঠিত ফাইনাল ফুটবল ম্যাচে যুব মজলিস জাগীর টিম ২-০ গোলের ব্যবধানে যুব মজলিস পৌর টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জের আয়োজনে শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় জাগীর ইউনিয়ন পরিষদ খেলার মাঠে অনুষ্ঠিত এ জমজমাট ফাইনাল ম্যাচে দুই দলই শুরু থেকেই আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে দ্বিতীয়ার্ধে সুযোগ কাজে লাগিয়ে জাগীর টিম ২টি গুরুত্বপূর্ণ গোল করে জয় নিশ্চিত করে।

ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী রমজান মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ সাইফুল ইসলাম সাঈফসহ বিভিন্ন গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে বিজয়ী দল যুব মজলিস জাগীর টিম এবং রানার্সআপ যুব মজলিস পৌর টিমের খেলোয়াড়দের মাঝে মেডেল ও ট্রফি বিতরণ করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ