জামালপুরে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

🕙 প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৬ । ১২:২৩ পিএম

জামালপুরে এক চা বিক্রেতা নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন—মো. কালাম (৫০), বুলবুল আহমেদ (৪৫) ও মো. রুকু (৪০)। তাদের সবার বাড়ি জামালপুর শহরের পাথালিয়া নওভাঙার চর এলাকায়। এর মধ্যে বুলবুল আহমেদ ও মো. রুকু পলাতক রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, জামালপুর শহরের শাহজামাল মাজারের সামনে একটি ছোট দোকানে চা ও পান বিক্রি করতেন ভুক্তভোগী নারী। ২০২৩ সালের ১৪ মে রাতে তাকে অপহরণ করে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। পরে অসুস্থ অবস্থায় শহরের ফৌজদারী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় আসামিরা।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ড এবং প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক বলেন, দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দিয়েছেন। অর্থদণ্ডের টাকা ভুক্তভোগীকে প্রদান করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ