ফল ধরলে আম-জাম পাঠানোর আহ্বান প্রধানমন্ত্রীর, ‘কৃষক কার্ড’ উদ্বোধন টাঙ্গাইলে

🕙 প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬ । ৯:১৬ এএম

টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ উদ্বোধনের পর কৃষকদের মধ্যে ফলের গাছ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রথম ধাপে এই কার্ড বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আম ও জাম ফল ধরলে আমাকে পাঠাবেন।’ একই সঙ্গে তিনি উল্লেখ করেন, ‘কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। আপনারা ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার মর্যাদা রাখতে চায় সরকার।’

প্রথম পর্যায়ে দেশের ১০টি জেলার ১১টি উপজেলায় প্রায় ২১ হাজার ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হচ্ছে।

এদিকে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানান, প্রাথমিকভাবে ১১টি কৃষি ব্লকে প্রাক-পাইলটিং কার্যক্রম চালু করা হবে। এই পর্যায়ে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ পাবেন। কার্ডধারীরা এর মাধ্যমে বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ