শিরোনাম
Advertisement
প্রধান সংবাদ

যুক্তরাষ্ট্রের ওপর আস্থা নেই, তবুও আলোচনায় যাচ্ছে ইরান

Advertisement
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাস নিয়েই আসন্ন আলোচনায় অংশ নিতে যাচ্ছে ইরান—এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ।

আরাগচি বলেন, ইরান সবসময়ই তার জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় দৃঢ় অবস্থানে রয়েছে এবং প্রয়োজন হলে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে ওয়াশিংটনের অতীত আচরণকে তিনি ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ ও ‘কূটনৈতিক বিশ্বাসঘাতকতা’ হিসেবে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার থেকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার আগেই ইরানের এমন কঠোর অবস্থান সম্ভাব্য ফলাফল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সূত্র: আল–জাজিরা

এ বিভাগের আরও সংবাদ