শিরোনাম
Advertisement
মানিকগঞ্জ

জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলায় মানিকগঞ্জে সাইকেল শোভাযাত্রা ও আলোচনা সভা

Advertisement
  • জ্বালানি ও জলবায়ু সংকট মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে মানিকগঞ্জে সাইকেল যাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১১ এপ্রিল) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের উদ্যোগে মানিকগঞ্জ শহরের বিজয় মেলা মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একটি সাইকেল র‍্যালি বের করা হয়।
    সাইকেল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
    এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহরম আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মমতাজ আক্তার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক মো. শাহানুর ইসলাম, দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাফর ইকবাল, ন্যাশনল পলিটেকনিক ইনস্টিটিউট এনপিআই’র প্রিন্সিপাল ড.ফারুক হোসেন,বারসিকের জেলা কোঅর্ডিনেটর বিমল রায়।
    অনুষ্ঠানে জেলা সার্কের সদস্যসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
    সাইকেল র‍্যালিটি বিজয় মেলা মাঠ থেকে শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড এলাকা ঘুরে পুনরায় বিজয় মেলা মাঠে এসে শেষ হয়। পরে সেখানে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ