শিরোনাম
Advertisement
মানিকগঞ্জ

মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ার: মানিকগঞ্জে ভ্যানে করে ৪০ কেজি মিষ্টি বিতরণ

Advertisement
মানিকগঞ্জে ভ্যানে করে ৪০ কেজি মিষ্টি বিতরণ

প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম (রিতা)। আর এতেই আনন্দে ভাসছে তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ-৩। মন্ত্রী হওয়ার খবরে জেলার গ্রামেগঞ্জে নেমেছে উৎসবের আমেজ—ভ্যানে করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে ৪০ কেজি মিষ্টি।
‎বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে সাটুরিয়া উপজেলার তিল্লি ইউনিয়নের দক্ষিণ পাড় তিল্লি এলাকা থেকে শুরু হয় ব্যতিক্রমী এই আয়োজন। ভ্যানভর্তি মিষ্টি নিয়ে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতা—জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুজন মিয়া এবং সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন (শাহীন)।
‎
স্থানীয়রা জানান, কোনো রাজনৈতিক সমাবেশ নয়—এ যেন ছিল এক আনন্দ মিছিল। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠরাও হাসিমুখে গ্রহণ করেছেন মিষ্টি। অনেকেই বলছেন, “আমাদের এলাকার এমপি এখন মন্ত্রী—এটা আমাদের জন্য গর্বের।”
‎শাহিনুর হোসেন বলেন,“মানিকগঞ্জবাসীর জন্য এটি গর্বের দিন। প্রিয় নেত্রী আফরোজা খানম (রিতা) আপা প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হয়েছেন—এটি জনগণের আস্থার প্রতিফলন। তার নেতৃত্বে মানিকগঞ্জে উন্নয়নের গতি আরও বাড়বে।”
‎মো. সুজন মিয়া বলেন,“রিতা আপা মন্ত্রী হওয়ায় আমরা আনন্দিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা শুভেচ্ছা জানাই। এই আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতেই বাড়ি বাড়ি মিষ্টি পৌঁছে দিচ্ছি।”
‎স্থানীয়দের প্রত্যাশা, মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মানিকগঞ্জে উন্নয়ন প্রকল্প ও কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচিত হবে। তিল্লি ইউনিয়নসহ আশপাশের গ্রামগুলোতে দিনভর ছিল উৎসবমুখর পরিবেশ।

এ বিভাগের আরও সংবাদ