মানিকগঞ্জ

মানিকগঞ্জে ২০ পিস ইয়াবাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

দৈনিক টেলিগ্রাম

মানিকগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের সোনাকান্দার হারু মাতব্বরের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার সোকান্দার এলাকার মো:হাসেম আলী ইমন খা (৩০)। অভিযানের সময় ইমন খা এর কাছে থেকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে যার বাজার মূল্য ৬ হাজার টাকা ।আসামির বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ