দড়গ্রাম বাজার পরিচালনা কমিটির নির্বাচন ২০২৬ এ সভাপতি পদে মো. আজাহার আলী (১৪৫) ভোট এবং সাধারন সম্পাদক পদে মো. জামাল উদ্দিন (১৩২) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি পদে মো. ছবেদ আলী, সহসাধারণ সম্পাদক মো. উজির আলী, হিসাব রক্ষক মো. ফজলুল হক, প্রচার সম্পাদক গৌরাঙ্গ বসাক, কার্যকরী সদস্য আব্দুর রশিদ, মো. সাদ্দাম হোসেন,
মো. তারু মিয়া, মো. আরষেদ আলম নির্বাচিত হয়েছেন।
বাজার পরিচালনা কমিটির প্রিজাইডিং অফিসার ইউসুফ হোসেন বলেন, বাজার পরিচালনা কমিটিতে ৬ টি দাফতরিক পদে ১৭ জন এবং কার্যকরি ৫ টি পদের জন্য ৬ জন প্রতিদন্ধীতা করেন।
দড়গ্রাম বাজার কমিটির আহবায়ক মো. আমিনুল ইসলাম বাবুল বলেন, সাটুরিয়া উপজেলার অন্যতম প্রাচীন ও বৃহত্তম বাজার হচ্ছে দড়গ্রাম। এই প্রথম উৎসব মুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হল। মোট ৩৬০ ভোটারের মধ্যে ৩৫১ জন ভোটাধিকার প্রয়োগ করেন।





