শিরোনাম
Advertisement
সারাদেশ

২ জেলের জরিমানা, ৪০ হাজার মিটার কারেন্ট জাল পু,ড়ি,য়ে ধ্বংস

দৌলতপুরে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট

Advertisement
অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

আরও পড়ুন

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ রক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে যমুনা নদীতে এক বিশেষ মোবাইল কোর্ট ও অভিযান পরিচালিত হয়েছে।

​ ১৪ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা মহোদয়ের নেতৃত্বে দৌলতপুর উপজেলার যমুনা নদীতে এ অভিযান চালানো হয়।

​উপজেলা মৎস্য অফিসার সুরাইয়া আক্তার তন্নী-র তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্য, আনসার সদস্য এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

​অভিযান পরিচালনাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ২ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত প্রতিটি জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

​এছাড়া অভিযানকালে মৎস্য সম্পদ ধ্বংসকারী আনুমানিক ৪০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ কারেন্ট জালসমূহ পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

​উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী এ ধরণের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ