মানিকগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আর্থিক সহায়তা দিয়েছে মানিকগঞ্জ জেলা পরিষদ। বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক জামিলুর রশীদ খান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন।
অনুষ্ঠানে জেলা পূজা উদযাপন কমিটির শতাধিক প্রতিনিধির মধ্যে চেক বিতরণ করা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনে এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।









