মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শিয়ালের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বোয়ালি গ্রামে শিয়ালের কামড়ে দুইজন আহত হয়েছেন। এছাড়া আইলানগর চরের একজন শিয়ালের কামড়ে আহত হয়ে বর্তমানে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মঙ্গলবার ২৪/১১/ ২০২৬ গঙ্গারামপুর গ্রামেও কয়েকজনকে শিয়াল আক্রমণ করেছে। এ ঘটনায় একজন শিশুও আহত হয়েছে বলে জানা গেছে।
একের পর এক শিয়ালের আক্রমণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে সন্ধ্যার পর চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সতর্কবার্তা: জরুরি প্রয়োজন ছাড়া সন্ধ্যার পর একা চলাচল না করার এবং শিশুদের প্রতি বিশেষ নজর রাখার অনুরোধ জানানো হচ্ছে। শিয়ালের দেখা পেলে কাছে না গিয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন।





