শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা হয়েছে। আজ (বুধবার) বিকেলে জেলাশহরের বেউথা বস্তিতে এই সচেতনতামূলক সভার আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন- দিশারী। দিশরী’র সভাপতি শাম মীম জোপা বৃষ্টির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাসুদ আলী শাহরিয়ার, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, দিশারীর উপদেষ্টা আকরাম হোসেন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তুষার।

বক্তারা বলেন, ডেংগু রোগে আক্রান্তদের সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক প্রাণহানি ঘটছে। প্রাণঘাতি এ রোগের হাত থেকে বাঁচতে সকলকে ডেঙ্গু রোগের কারণ ও প্রতিকার সম্পর্কে জানতে হবে এবং সকলকে জানাতে হবে। পরিত্যক্ত ডাবের খোসা, গাড়ীর চাকার টায়ার, চিপসের প্যাকেট, প্লাস্টিক বোতল, বিভিন্ন ধরণের মাটির পাত্র, ফুলের টব, বাড়ির ছাদে কিংবা যেকোন জায়গার জমে থাকা পানি দ্রুত ফেলে দিতে হবে। কেননা এসব পরিত্যক্ত জিনিসগুলিতে জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা হয় এবং সেই মশার কামড়েই ডেঙ্গু রোগ হয়। এসব বিষয়ে সচেতনতার পাশাপাশি ঘুমানোর সময় অবশ্যই মশারী টাঙ্গাতে হবে।

এ বিভাগের আরও সংবাদ