শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

Advertisement
মানিকগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

আরও পড়ুন

জাতীয় সম্পদ ইলিশের নিরাপদ প্রজনন ও টেকসই উৎপাদন নিশ্চিত করতে মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
গতকাল ২৮ অক্টোবর,২০২৬ তারিখ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। পরে জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ইলিশ স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুন আরা সুলতানার নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান, শিবালয়ের ইউএনও জনাব মনিষা রানী কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ আলী শাহরিয়ার, জেলা মৎস্য কর্মকর্তা জনাব শেখ মনিরুল ইসলাম মনির, শিবালয় থানার ওসি মো. আমিনুল ইসলাম ও পাটুরিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ওসি শাহাদাৎ হোসেন। এছাড়া বাংলাদেশ কোস্ট গার্ড, থানা পুলিশ, নৌ-পুলিশ এবং জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
মা ইলিশ সংরক্ষণ ও অবৈধ মাছ আহরণ বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ