শিরোনাম
Advertisement
অর্থনীতি

মানিকগঞ্জে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ক মতবিনিময় সভা

Advertisement

আরও পড়ুন

গ্রাহক পর্যায়ে স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপনের পূর্বে মানিকগঞ্জে মতবিনিময় সভা হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পল্লী বিদ্যুৎ সমিতি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জিএম প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, মানিকগঞ্জ পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী এনামুল হক, ডিজিএম (টেকনিক্যাল) প্রকৌশলী মোঃ মোজহার হোসেন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুস সালাম বাদল, মানিকগঞ্জ ডেভেলপার অ্যাসোসিয়েশনের সভাপতি মাসুদুল কামরুল হক মাসুদ, সদর থানার ওসি (তদন্ত), মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মিহির প্রমুখ। এই সভায় আরও উপস্থিত ছিলেন আইনজীবী প্রতিনিধি, সচেতন নাগরিক কমিটির প্রতিনিধি, দোকান মালিক সমিতির প্রতিনিধি, হাউজিং এস্টেট ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বর্তমানে প্রিপেইড মিটার/ ডিজিটাল মিটার ব্যবহারকারী বিভিন্ন শ্রেণীর গ্রাহকবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত এসকিউ গ্রুপের প্রতিনিধি কর্তৃক স্থাপনতব্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
উক্ত প্রেজেন্টেশনের পরে উন্মুক্ত আলোচনায় বক্তাগণ বর্তমান মিটার এবং স্থাপনতব্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের মধ্যে তুলনামূলক বিবরণী জানতে চাইলে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি সিনিয়র জিএম সকল বিষয়ে সরকারি নীতিমালা অনুযায়ী বক্তব্য তুলে ধরেন। বক্তারা শুধু প্রিপেমেন্ট মিটার নয়, বিদ্যুৎ সংযোগ এবং বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করেন।
একটি প্রকল্প মাঠ পর্যায়ে বাস্তবায়নের আগে স্টেক-হোল্ডারদের নিয়ে এরকম একটি মতবিনিময় সভা আয়োজন করায় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন। সরকারি কর্মসূচি বিধায় এটিকে বাস্তবায়নের বিষয়ে সকলকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।

এ বিভাগের আরও সংবাদ