শিরোনাম
Advertisement
অর্থনীতি

প্রবাসী আয়ে নতুন মাইলফলক, এক বছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

রেমিট্যান্স প্রবাহে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্য শেষ হওয়া জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৩০ জুনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।

তবে আগের বছরের একই সময়ে, অর্থাৎ ২০২৫ সালের জুন মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগের অর্থবছরে (জুলাই ২০২৪ থেকে জুন ২০২৫) দেশে রেমিট্যান্স এসেছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সুবিধা সম্প্রসারণ এবং সরকারের বিভিন্ন প্রণোদনার কারণে রেমিট্যান্স প্রবাহে এ ইতিবাচক ধারা তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ