শিরোনাম
Advertisement
বিনোদন

মাত্র ২৭ বছর বয়সে ঘুমের মধ্যে অভিনেত্রী অনন্যা রাজের মৃত্যু

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

বলিউড অভিনেত্রী অনন্যা রাজ মাত্র ২৭ বছর বয়সে মারা গেছেন। ঘুমের মধ্যেই তার আকস্মিক মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তার মৃত্যুতে পরিবার, বন্ধু ও ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অনন্যার পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তির জন্য সবার কাছে প্রার্থনা চাওয়া হয়েছে। একই সঙ্গে শোকের এই সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসর ও নীরবতা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছে।

মুম্বাইয়ে জন্ম ও বেড়ে ওঠা অনন্যা হিন্দি সিনেমার পাশাপাশি আঞ্চলিক চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ২০১৬ সালে ‘৭ আওয়ার্স টু গো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার।

এরপর ২০১৭ সালে ‘দ্য ফাইনাল এক্সিট’ এবং ২০১৯ সালে হরর সিনেমা ‘গোস্ট’-এ অভিনয় করেন অনন্যা। এসব সিনেমায় অভিনয়ের মাধ্যমে ধীরে ধীরে চলচ্চিত্র অঙ্গনে নিজের পরিচিতি তৈরি করেন তিনি।

তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন অনন্যা। ‘থাগ্গেদে লে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে আঞ্চলিক দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

অল্প বয়সে তার আকস্মিক মৃত্যু বিনোদন অঙ্গনে শোকের আবহ তৈরি করেছে। পরিবারের পক্ষ থেকে এ কঠিন সময়ে সবার সহযোগিতা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সম্মান জানানোর আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ