হারুণার রশিদ খান মুন্নুর ৯৩তম জন্মবার্ষিকীতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী নানা কর্মসূচি

🕙 প্রকাশিত : ১৭ আগস্ট, ২০২৬ । ৭:৩৯ এএম

মরহুম হারুণার রশিদ খান মুন্নু’র ৯৩তম জন্ম বার্ষিকীতে মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল ৮:৩০ মিনিটে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কবর জিয়ারত এবং বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে দিনটি শুরু হয়।
মুন্নু মেডিকেল কলেজে স্মৃতিচারণা মূলক ডকুমেন্টারি ভিডিও প্রদর্শন, জন্মদিনের কেক কাটা এবং হাসপাতালে ভর্তি থাকা রোগীদের জন্য বিশেষ খাবার ও অত্র প্রতিষ্ঠান প্রাঙ্গণে অবস্থিত হুরন নাহার মুন্নু জামে মসজিদে বাদ আছর বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল করিম, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ জুলফিকার আহমেদ আমিন, এবং কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ