বিদ্বেষমূলক বা আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন বক্তব্য না হলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৪ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা কেবল বিদ্বেষমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো বক্তব্য প্রচার বা প্রকাশে আইনগত বাধা নেই।
চিফ প্রসিকিউটর বলেন, আদালতের মর্যাদা বা ভাবমূর্তি ক্ষুণ্ন হয় কিংবা বিদ্বেষ ছড়ায়—এমন বক্তব্য প্রচার থেকে বিরত থাকার নির্দেশনা রয়েছে। তবে এ ধরনের উপাদান না থাকলে গণমাধ্যমে বক্তব্য প্রকাশে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
সম্ভাব্য বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, “আগামীকাল ৬ থেকে ৭টা পর্যন্ত অপেক্ষা করে দেখি। আসলে কোনো বক্তব্য দেয় নাকি সব ফাঁকা আওয়াজ।” এ সময় তিনি “সব ঝুট হ্যায়” বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আদালতের ভাবমূর্তি ক্ষুণ্ন করে বা বিদ্বেষমূলক নয়—এমন বক্তব্য প্রচার বা প্রকাশের ক্ষেত্রে আইনগত বাধা নেই।

