বায়ুদূষণে বিশ্বের শীর্ষ ১০-এ ঢাকা, সংবেদনশীলদের জন্য বাতাস অস্বাস্থ্যকর

শহিদুল ইসলাম সুজনসম্পাদক ও প্রকাশক দৈনিক টেলিগ্রাম
🕙 প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৬ । ৫:৩৭ এএম

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বায়ুদূষণের কারণে বিশ্বের বিভিন্ন শহরের বাতাসের মান ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অষ্টম অবস্থানে রয়েছে। শহরটির বায়ুমান (AQI) স্কোর ১২৩, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সর্বশেষ সূচকে এ তথ্য উঠে এসেছে।

সূচক অনুযায়ী, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর ছিল মিশরের রাজধানী কায়রো। শহরটির বায়ুমান স্কোর ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার স্কোর ১৭০। তৃতীয় অবস্থানে উগান্ডার রাজধানী কাম্পালা (১৬০), চতুর্থ অবস্থানে পাকিস্তানের লাহোর (১৪০) এবং পঞ্চম অবস্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩১) রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে ০ থেকে ৫০ স্কোর ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ এবং ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

অন্যদিকে, ২০১ থেকে ৩০০ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়। এ ধরনের পরিস্থিতিতে শিশু, প্রবীণ, শ্বাসকষ্ট ও অন্যান্য স্বাস্থ্যঝুঁকিতে থাকা ব্যক্তিদের ঘরের বাইরে চলাচল সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষেরও অপ্রয়োজনীয় বাইরের কার্যক্রম কমিয়ে আনার পরামর্শ দেওয়া হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ