শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

🕙 প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ । ৮:০৫ এএম

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরকে কেন্দ্র করে জিয়া উদ্যান ও এর পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল।

এর আগে, একই দিন সকাল সাড়ে ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ