কাঁটাবনের বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে, প্রাণ গেল দুইজনের

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৫:২১ এএম

রাজধানীর কাঁটাবনের ১৪ তলাবিশিষ্ট আল বারাকা টাওয়ারের আবাসিক অংশে ভয়াবহ আগুনের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। ভবনের ১২ ও ১৩ তলার দুটি ফ্ল্যাটে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দিবাগত রাত ১টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে রাত ৩টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

নিহতরা হলেন মো. জনি (২৫) ও মো. আবদুস সালাম (১৯)।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, আগুন লাগার পর দগ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে জনিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং আবদুস সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিস জানিয়েছে, ভবনের ভেতরে বর্তমানে আর কেউ আটকে নেই এবং নতুন করে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ