ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ী ইউনিয়নের পানকুন্ডু/অরঙ্গাবাদ গ্রামের মরহুম আলাউদ্দিন সাহেবের মেজ ছেলে ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা জেলার সাবেক সহসভাপতি প্রিন্স আল-লিণটনের সৌজন্যে ধোয়াইর জান্নাতুল মাদ্রাসায় মরহুমদের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রিন্স আল-লিণটনের মরহুম মা-বাবা ও ছোট ভাইসহ নয়াবাড়ী ইউনিয়নের প্রয়াত মুরব্বি ও গণ্যমান্য ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দোয়া মাহফিলে ধোয়াইর জান্নাতুল মাদ্রাসার দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য মুরব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ সময় নয়াবাড়ী ইউনিয়নের প্রয়াত মুরব্বিদের মধ্যে মরহুম সিরাজ মিয়া চেয়ারম্যান, রিফাজ উদ্দিন, দিরাজ উদ্দিন কমান্ডার, বিচারপতি ফজলুর রহমান, ডাক্তার ওমর উদ্দিন, আলহাজ্ব সিরাজুল ইসলাম ভুলু, আঃ ওয়াহেদ মেম্বার, আঃ মজিদ মেম্বার, শুকুর আলী সাহেব, আনছের মাতব্বর, গনি মাতবর, হাতেম মোল্লা, হারুন অর রশিদ মাস্টার, হাজী ইকরাম উদ্দিন, নোয়াব আলী মেম্বার, মহন মেম্বারসহ সকল প্রয়াত ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করা হয়।
একই সঙ্গে নয়াবাড়ী ইউনিয়নের মানুষের শান্তি, কল্যাণ ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। পাশাপাশি নয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার বিতরণ করা হয়।
প্রিন্স আল-লিণটন বলেন, প্রিয়জন ও এলাকার প্রয়াত মুরব্বিদের স্মরণ করে তাঁদের জন্য দোয়া করা আমাদের সামাজিক ও ধর্মীয় দায়িত্ব। তাঁদের স্মৃতি হৃদয়ে ধারণ করে মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত সবাই মরহুমদের রূহের মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া করেন।





