শিরোনাম
Advertisement
সারাদেশ

গাজীপুরে গার্মেন্টস ভবনে আগুন, ৬৯ জন উদ্ধার

Advertisement
গাজীপুরের মেট্রিক্স গার্মেন্টস ভবনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

গাজীপুরের ডেগির চালা এলাকায় ফকির মার্কেটের মেট্রিক্স গার্মেন্টসের আটতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনে আটকে থাকা ৬৯ জনকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টা ৪৪ মিনিটে ভবনটির তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার এক মিনিট পর, দুপুর ২টা ৪৫ মিনিটে কয়েকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়। ঘটনাস্থল সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে। পরে বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

এরপর গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের তিনটি ইউনিট, কোনাবাড়ী ফায়ার স্টেশনের একটি, গাজীপুর ফায়ার স্টেশনের তিনটি এবং রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।

বর্তমানে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিভাগের আরও সংবাদ