শিরোনাম
Advertisement
রাজনীতি

ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি হাসনাতের ‘জাস্টিস কার্ড’ দাবি

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

জনগণ এখনো কাঙ্ক্ষিত ন্যায়বিচার থেকে বঞ্চিত বলে দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চালুর দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সরকারি সুবিধা চালু থাকলেও সাধারণ মানুষ এখনো ন্যায়বিচার পাচ্ছে না। তিনি অভিযোগ করেন, হাসপাতালগুলোতে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের দৌরাত্ম্যের কারণে মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির সংস্কৃতি বিদ্যমান রয়েছে। মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগও সংকুচিত হয়ে পড়েছে। গুম, হত্যা ও বিভিন্ন অনিয়মের সুষ্ঠু বিচার না হওয়ায় অনেক ভুক্তভোগী আইনি সহায়তা নিতেও ভয় পান।

এনসিপির এই নেতা বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক কার্যক্রমও প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। তাই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ