বুধবার

১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ঘিওরে মানববন্ধন

🕙 প্রকাশিত : ১২ মে, ২০২৬ । ৮:১৭ পূর্বাহ্ণ

মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের সামনে এসে উপজেলা ফারিয়ার আয়োজনে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘিওর উপজেলা ফারিয়ার সভাপতি রানা বিশ্বাস মিহিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, মিলাদ সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর একটি গুরুত্বপূর্ণ অংশ। ওষুধ শিল্প ও জনস্বাস্থ্য খাতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন সময় হয়রানি ও অপমানজনক আচরণের শিকার হতে হয়। তাই তাদের পেশাগত মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান তারা।

মানববন্ধনে শতাধিক ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ অংশ নেন। এসময় তারা পেশার স্বীকৃতি ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ