ময়মনসিংহে হামের প্রকোপ বেড়েই চলছে, আরও ৪ শিশুর মৃত্যু

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৬:৪৪ এএম

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে।

শনিবার (২৭ জুন) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনের বয়স ৪ মাস এবং অপর একজনের বয়স ৮ মাস। চলতি মাসে তাদের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। শুক্রবার দুপুর ও রাতের বিভিন্ন সময়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ডা. ঝন্টু সরকার জানান, বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৬ জন শিশুকে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিৎসাসেবা জোরদার করা হয়েছে এবং আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ