রবিবার

৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান ও পর্যটন মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

🕙 প্রকাশিত : ৩ মে, ২০২৬ । ১২:২৯ অপরাহ্ণ

আজ বিকাল ৩ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম, এমপি এর সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত তুরুস্কের রাষ্ট্রদূত H.E Ramis Sen।
সাক্ষাতে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
আলোচনায় বাংলাদেশ ও তুরুস্কের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়নে তুরুস্কের সহযোগিতা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় রাষ্ট্রদূত তুরুস্কের কোম্পানি Celebi Aviation Holding এর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর আগ্রহের কথা জানান। মন্ত্রী প্রতিমন্ত্রী তুরুস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ