সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার-সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত, চার সপ্তাহে রুল নিষ্পত্তির নির্দেশ

🕙 প্রকাশিত : ২৯ জুলাই, ২০২৬ । ৬:৪৯ এএম

সুনির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে ‘শ্যোন অ্যারেস্ট’, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না—হাইকোর্টের দেওয়া এ আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ-সংক্রান্ত জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। পাশাপাশি এ বিষয়ে একটি রুলও জারি করা হয়।

পরবর্তীতে আপিল বিভাগ হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। তাঁর মতে, এমন পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ থাকলেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জটিলতা তৈরি হতে পারত।

তিনি আরও জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে আগামী রোববার শুনানির দিন নির্ধারণ করেছেন আদালত।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ