পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র হরিরামপুর উপজেলা শাখা।
বুধবার দুপুরে উপজেলা বাসস্ট্যান্ড থেকে মিছিল শুরু হয়ে পুরো উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী আব্দুল হান্নান মৃধার সভাপতিত্বে সমাবেশে হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহসভাপতি মতিন মোল্লা লাভলু, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইমুন চৌধুরী, যুবদলের সাবেক আহ্বায়ক তারিকুল ইসলাম খান, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





