শিরোনাম লিখ
Advertisement
সারাদেশ

শুধু বৃক্ষরোপন নয় তা পরিচর্যার মাধ্যে দিয়ে বড় করা হবে

Advertisement

আরও পড়ুন

শুধু বৃক্ষরোপন নয় তা পরিচর্যার মাধ্যে দিয়ে বড় করার উদ্যেগ নিয়ে মানিকগঞ্জে বৃক্ষরোপনের অভিযানের উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে, সদর উপজেলার জাগীর ইউনিয়নের মেঘশিমুল এলাকার মোঃ সমসের আলীর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তার দার দিয়ে বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আনসার ভিডিপির সার্কেল এডজুটেন্ স্বরুপ বিশ্বাস, উপজেলা আনসার শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন, তামান্না সিদ্দিক, জাগীর ইউনিয়নের দলনেত্রী পাপিয়া আক্তার প্রমুখ।

এসময় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আমিনুল ইসলাম পিপিএম, পিভিএম বলেন, আমরা জেলার বিভিন্ন গ্রামে ৪০০গাছের চারা লাগাবো। এর মধ্যে ফলজসহ বিভিন্ন গাছের চারা থাকবে। তবে এই চারা রোপণ করার মধ্যে দিয়ে আমাদের কাজ শেষে না। রোপণ কৃত গাছ গুলোকে বড় করে তুলাই আমাদের মূল লক্ষ্যে। সে জন্য প্রথমে গাছের চারা গুলো ছাগল, ভেরার হাত থেকে রক্ষার জন্য চারা রোপন করার সঙ্গে সঙ্গে তার চার পাশ দিয়ে বেড়া দিয়ে দিচ্ছি। এছাড়াও এই গাছ গুলো পরিচর্জার জন্য আমাদের প্রতিটি গ্রামের আনসার সদ্যসরা কাজ করবেন। আমিসহ আমার জেলার আনসার সদস্যরাও রোপণ কৃত গছের চারা ঠিকমত পরিচর্জা হচ্ছে কিনা তা নজর দারিতে রাখবো। এবার শুধু বৃক্ষরোপন নয় তা পরিচর্যার মাধ্যে দিয়ে গাছের চারাকে বড় করে তুলাই আমাদের মূল লক্ষ্যে।

এ বিভাগের আরও সংবাদ