দৌলতপুরে নিবার্হী কর্মকর্তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

🕙 প্রকাশিত : ২৭ জুলাই, ২০২৬ । ২:৩০ পিএম

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন এর বদলিজনিত কারনে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

​সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন কে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রবীর বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ ওসি স্বপন কুমার সরকার, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুবা পান্না, উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর ফিরোজ, উপজেলা প্রকৌশলী খন্দকার এনামুস সালেহীন,আইসিটি কর্মকর্তা রনজিৎ মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মহসিন -উল-হাসান , একাডেমিক সুপারভাইজার মঈনুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ নূরুল ইসলাম,সাংবাদিক আমিনুল ইসলাম প্রমুখ।

​এ সময় বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নিবার্হী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন -বিদায় শব্দটা সবসময়ই কষ্টের। সরকারি চাকুরির সুবাদে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর বা বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু দীর্ঘ কাজের সূত্রে তৈরি হওয়া আত্মিক বন্ধন ছিন্ন করা সত্যিই কঠিন। এই উপজেলায় দায়িত্ব পালনকালে আমি আপনাদের যে ভালোবাসা, শ্রদ্ধা ও আন্তরিক সহযোগিতা পেয়েছি, তা আমার চাকুরিজীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হয়ে থাকবে। দায়িত্বপালনকালীন সময়ে আমি সর্বদা চেষ্টা করেছি সরকারি নীতিমালার আলোকে এবং সাধারণ মানুষের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করতে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং প্রতিটি নাগরিকের দ্বারে সরকারি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কতটুকু সফল হতে পেরেছি, সেই বিচার আপনাদের হাতে। তবে আমার কোনো কাজে বা সিদ্ধান্তে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে, কিংবা অজান্তে কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।

​আমার এই পথচলায় স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, সহকর্মীবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক সমাজ এবং সর্বোপরি এলাকার সর্বস্তরের জনগণ যে অভূতপূর্ব সহযোগিতা করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা ছাড়া আমার পক্ষে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা সম্ভব হতো না।

​আমি বিদায় নিচ্ছি ঠিকই, কিন্তু এই উপজেলার উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধির জন্য আমার শুভকামনা সবসময় থাকবে। এই মাটির মানুষের ভালোবাসা আমি আজীবন হৃদয়ে ধারণ করে রাখব।

​আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই উপজেলার অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাবেন—এই প্রত্যাশা রাখছি।

​এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নূরেন এর কর্মকালের বিভিন্ন অবদান স্মরণ করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিদায়ী অনুষ্ঠানে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ