ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ৬:৫৩ এএম

মানিকগঞ্জের ঘিওরে বাড়তি দামে পেট্রোল বিক্রির অভিযোগে মনিন্দ্র রাজবংশী নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ঘিওর থানা মোড়ে রাজ ট্রেডার্সে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজ ট্রেডার্সে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে । অভিযানে এর সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ