আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় মন্দির কমিটির প্রতিনিধিদের হাতে নগদ টাকা তুলে দেওয়া হয়।
পৌরসভার প্রশাসক মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, পৌর নির্বাহী কর্মকর্তা মো. অহিদুল মিয়া, নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, সহকারি প্রকৌশলী আবুল হাসান, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি কালীপদ ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা কমিটির সভাপতি প্রণব কুমার শিকদার দুলাল, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদার, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যান ফ্রন্ট জেলা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দে, সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকার, মানিকগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিশির কুমার দাস, জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটির সাধারণ সম্পাদক তাপস রাজবংশী, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান কল্যাণ ফ্রন্ট জেলা কমিটির যুগ্ম সম্পাদক মিঠু রবি দাস, পূজা উদযাপন পরিষদ পৌর কমিটির সাধারণ সম্পাদক কৈলাশ কর্মকারসহ বিভিন্ন মন্দির কমিটির প্রতিনিধিবৃন্দ।
সভায় মাদকের ব্যবহার নিষেধাজ্ঞার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিদ্যুৎ ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পূজা মণ্ডপে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মানসম্মত বৈদ্যুতিক তার ব্যবহার করে ওয়্যারিং সম্পন্ন করতে হবে। যেকোনো কাজে ঝুলন্ত, জোড়াতালি দেওয়া বা কাটা-ছেঁড়া তার ব্যবহার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক মিটারে অতিরিক্ত লোড সংযোগ না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুতের টিম নিয়োজিত থাকবে। পাশাপাশি বিকল্প ব্যবস্থা হিসেবে প্রয়োজনীয় স্থানে জেনারেটর রাখার কথাও বলা হয়েছে।
গেট ও তোরণ নির্মাণের সময় বৈদ্যুতিক খুঁটি বা তারের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। যেকোনো প্রয়োজনে ০১৯৭৬৯৪০২৫৫০ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
পৌরসভার প্রশাসক মৌসুমি মৌসুমী খানম বলেন,
‘আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সবধরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে রাস্তাঘাট মেরামত, স্ট্রিট বাতি স্থাপন করা হয়েছে। গত দুবছর এ অনুদান দেওয়া বন্ধ ছিলো। এবার থেকে আমরা চালু করলাম। আশাকরি, এই অনুদান প্রদান অব্যাহত থাকবে। পূজা অনুষ্ঠান সুন্দরভাবে করতে সকলের সার্বিক সহযোগিতা চাই।’
মানিকগঞ্জ পৌরসভা আয়োজিত এ সভায় পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।





