শিরোনাম
Advertisement
আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনে ব্যাপক ধরপাকড়, গ্রেপ্তার ৬১০০

Advertisement
ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, গ্রেপ্তার ৬ হাজার ১০০ জন।

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে এখন পর্যন্ত ৬ হাজার ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়াদের অধিকাংশই অপ্রাপ্তবয়স্ক।

মঙ্গলবার (৬ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ শুরুর পর থেকে এ পর্যন্ত ৬ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে মামলা চলছে। তাদের মধ্যে ১ হাজার ৪৮৩ জনের বয়স ১৮ বছরের নিচে বলে জানিয়েছে দেশটির বিচার মন্ত্রণালয়।

ফ্রান্সের বিভিন্ন শহরে শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। মঙ্গলবারের বিক্ষোভে লিঁও, রেনে ও স্ট্রাসবুর্গসহ কয়েকটি শহরে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটে।

সংঘর্ষে অন্তত ৭১৫ পুলিশ সদস্য ও ২১৫ কিশোর আহত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ