শিরোনাম
Advertisement
আন্তর্জাতিক

যুদ্ধের ময়দান ও কূটনীতিতে ইরান বিজয়ী: আরাগচি

Advertisement
ছবি: সংগৃহীত

আরও পড়ুন

ইরান যুদ্ধ ও কূটনীতি—দুই ক্ষেত্রেই বিজয়ী হয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মঙ্গলবার (১৮ আগস্ট) এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন।

আরাগচি বলেন, যারা শুরুতে তেহরানের ‘শর্তহীন আত্মসমর্পণ’ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কয়েক দিন পর তারাই আলোচনার জন্য অনুরোধ করতে শুরু করে।

তিনি জানান, বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক শক্তি এবং পশ্চিমা বিশ্বের সমর্থনপুষ্ট একাধিক পক্ষের বিরুদ্ধে ইরান দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তুলেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা শর্তহীন আত্মসমর্পণ দাবি করেছিল, যুদ্ধ শুরুর কিছুদিন পরেই তারা আলোচনার জন্য কাকুতি-মিনতি শুরু করে।’

আরাগচির দাবি, যুদ্ধের শুরুতে তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যায়। একপর্যায়ে প্রতিপক্ষ ইরানের শর্ত মেনে যুদ্ধবিরতি ও আলোচনায় সম্মত হয়।

তিনি আরও বলেন, সামরিক শক্তি প্রয়োগের পাশাপাশি কূটনৈতিক আলোচনাও পরিচালনা করার কারণে বিশ্বের অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে অভিনন্দন জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইরানের প্রতি ‘সাদা পতাকা তোলার’ এবং আত্মসমর্পণের আহ্বান জানানোর পর আব্বাস আরাগচির এই বক্তব্য সামনে এলো।

এ বিভাগের আরও সংবাদ