শিরোনাম
Advertisement
জাতীয়

ওনাবের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক সৈয়দ রনো

Advertisement
ওনাবের নতুন সভাপতি মোস্তফা কামাল মজুমদার ও সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা রনো।

নিবন্ধিত অনলাইন গণমাধ্যম মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল অ্যাসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা কামাল মজুমদার এবং সাধারণ সম্পাদক হয়েছেন সৈয়দ নুরুল হুদা রনো।

শনিবার (৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত ওনাবের দ্বিবার্ষিক সাধারণ সভায় আগের অ্যাডহক কমিটি বিলুপ্ত করে নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন আলিমুজ্জামান হারুন, সহসভাপতি লতিফুল বারী হামিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল কবির আসিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সজীব এবং কোষাধ্যক্ষ অয়ন আহমেদ।

সাধারণ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন শাহীন চৌধুরী, দেলোয়ার হোসেন, রফিকুল বাসার, মাহবুবা ইসলাম কাকলী ও সৈয়দ আরিফুজ্জামান।

সংগঠনের আহ্বায়ক মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহীন চৌধুরীর সঞ্চালনায় সাধারণ সভার কার্যক্রম শুরু হয়। সভার শুরুতে ওনাবের সদস্য ও বিডিনিউজ২৪-এর সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ওনাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সদস্যরা বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এ সময় অনলাইন নিউজপোর্টালগুলোর প্রতিবছর নিবন্ধন নবায়নের বিদ্যমান নিয়ম বাতিল এবং অনলাইন গণমাধ্যমকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনার দাবি জানান নিবন্ধিত গণমাধ্যম মালিকরা।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও তথ্য সচিবের সঙ্গে অবিলম্বে বৈঠক আয়োজনের প্রস্তাবও গৃহীত হয়।

সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন এজেন্ডা ও সমসাময়িক বিষয় নিয়ে বক্তব্য দেন শাহিন চৌধুরী, সৈয়দ নুরুল হুদা রনো, শাহিনুর ইসলাম চৌধুরী, মহসিন হোসেন, অয়ন আহমেদ, মোস্তাকিম সরকার, দেলোয়ার হোসেন ও সৈয়দ আরিফুজ্জামান।

সভা শেষে অনলাইন গণমাধ্যমে বস্তুনিষ্ঠতা বজায় রাখা এবং সংগঠনের করণীয় বিভিন্ন বিষয় তুলে ধরে সভার সমাপ্তি ঘোষণা করেন নবনির্বাচিত সভাপতি মোস্তফা কামাল মজুমদার।

এ বিভাগের আরও সংবাদ