মানিকগঞ্জের সাটুরিয়ায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার ৮১টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় কার্যবিবরণী পাঠের পর পূজামণ্ডপগুলোর সভাপতি ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা মতামত প্রকাশ করেন।
সভায় বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মজলিস খান মাখন, বালিয়াটি রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী শ্রী আদিত্যনন্দ মহারাজ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদ্যোৎ কুমার ঘোষ অ্যাপোলো, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সাটুরিয়া শাখার আহ্বায়ক বাবু প্রকাশ চন্দ্র পাল, দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী নূর বকস (রতন), সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজা।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রফিয়া খাতুন।
সমাপনী বক্তব্যে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম দুর্গোৎসব নির্বিঘ্ন করতে সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। সভা শেষে অতিথিরা প্রতিটি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৬০০ কেজি করে সরকারি চালের বরাদ্দপত্র তুলে দেন।





