শিরোনাম
Advertisement
সারাদেশ

পাঁচ বছর পূর্ণ করল সাদিক অ্যান্ড কাউন্সেল ল’ ফার্ম

Advertisement
পঞ্চম বর্ষে পদার্পণ করল সাদিক অ্যান্ড কাউন্সেল ল’ ফার্ম।

আরও পড়ুন

আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), কোম্পানি ও করপোরেট আইন, ব্যবসায়িক পরামর্শ এবং মামলা পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে আইনগত সেবা দিয়ে পাঁচ বছর পূর্ণ করেছে সাদিক অ্যান্ড কাউন্সেল ল’ ফার্ম। ২০২১ সালের ১ অক্টোবর যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির পঞ্চম বর্ষপূর্তি আজ ১ অক্টোবর।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ বছরের পথচলায় সহস্রাধিক ক্লায়েন্টকে বিভিন্ন ধরনের আইনগত সেবা দেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ের আইনগত পরামর্শের পাশাপাশি ব্যবসা ও প্রতিষ্ঠানের কর, ভ্যাট, কোম্পানি-সংক্রান্ত বিষয় এবং আদালতকেন্দ্রিক লিটিগেশন নিয়ে কাজ করেছে প্রতিষ্ঠানটি।
সাদিক অ্যান্ড কাউন্সেল ল’ ফার্মের প্রতিষ্ঠাতা ও প্রধান আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এস. এম. মোস্তাফিজুর রহমান শিবলী সাদিক বলেন, পাঁচ বছরের পথচলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন মানুষের আস্থা। ক্লায়েন্টদের আইনগত সমস্যা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্বশীলতার সঙ্গে সেবা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, আইন শুধু আদালত বা আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। নাগরিকের অধিকার, ব্যবসায়িক সিদ্ধান্ত, প্রতিষ্ঠানের ভবিষ্যৎ এবং পারিবারিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সঙ্গেও আইনের সম্পর্ক রয়েছে।
পঞ্চম বর্ষপূর্তিকে সামনে রেখে আগামী দিনে আইন গবেষণা, দক্ষ জনবল তৈরি, প্রযুক্তির ব্যবহার এবং বিশেষায়িত আইনসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
শিবলী সাদিক বলেন, একটি প্রতিষ্ঠান তৈরি করার চেয়ে মানুষের আস্থা অর্জন করা কঠিন। সেই আস্থাকে দায়িত্ব হিসেবে নিয়ে পেশাগত সততা ও দক্ষতার সঙ্গে আইনসেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে পেশাগত সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে আইনসেবার পরিধি আরও বাড়ানো হবে। এ পথচলায় ক্লায়েন্ট, সহকর্মী আইনজীবী, আইনাঙ্গনের ব্যক্তিবর্গ, পেশাজীবী, ব্যবসায়ী, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পঞ্চম বর্ষপূর্তিতে প্রতিষ্ঠানটির অঙ্গীকার, “আস্থার সঙ্গে আইনসেবা, দায়িত্বের সঙ্গে পেশা, সততার সঙ্গে পথচলা।”

এ বিভাগের আরও সংবাদ