শিরোনাম
Advertisement
সারাদেশ

প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল উদ্ধার, মালিকের হাতে তুলে দিল মানিকগঞ্জ ডিবি

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন প্রযুক্তির সহায়তায় উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হারিয়ে যাওয়া ফোনটির মালিক মানিকগঞ্জ জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট অ.ফ.ম. নুরতাজ আলম বাহার। ফোনটি হারানোর পর তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এরপর মানিকগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানবেন্দ্র বালোর সার্বিক দিকনির্দেশনায় ডিবির একটি দল প্রযুক্তিগত সহায়তায় ফোনটির অবস্থান শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ফোনটি ওসি মানবেন্দ্র বালো আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট অ.ফ.ম. নুরতাজ আলম বাহারের হাতে তুলে দেন।
প্রিয় ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে ডিবি পুলিশ ও ওসি মানবেন্দ্র বালোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার। তিনি বলেন, হারানো ফোন উদ্ধারে ডিবি পুলিশের আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম প্রশংসনীয়।

এ বিভাগের আরও সংবাদ