দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাটুরিয়ার বালিয়াটি বাজার এলাকায় এ বিক্ষোভ আয়োজন করা হয়।
মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন ও সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব,যুবদলের আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব নজরুল ইসলাম ফরিদ, কৃষক দল এর সভাপতি বরকত মল্লিক,ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, চিহ্নিত একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশবাসীকে সাথে নিয়ে যেকোনো অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করা হবে। একই সাথে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।





