শিরোনাম
Advertisement
সারাদেশ

দেশে সারের কোনো ঘাটতি নেই, সার নিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল : শান্ত এমপি

Advertisement
মানিকগঞ্জের হরিরামপুরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

আরও পড়ুন

দেশে সারের পর্যাপ্ত মজুদ রয়েছে, কৃষকের প্রয়োজন অনুযায়ী সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশে আরও বেশি পরিমাণ সার মজুদ রয়েছে। একটি মহল দেশে সার সংকটের কথা বলে অপপ্রচার চালাচ্ছে, তাদের এ বক্তব্য সত্য নয়।
বিদ্যুৎ সংকট প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানি সরবরাহে সাময়িক সমস্যার কারণে বিদ্যুৎ সরবরাহে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল আসতে না পারায় শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশেই এর প্রভাব পড়েছে। তবে আগামী কিছুদিনের মধ্যেই এ সংকটের সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) হরিরামপুর উপজেলার গোপিনাথপুর ইউনিয়নে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে তিনটি সড়কের পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত।
উন্নয়ন কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী যেখানে যান, সেখানকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হন। আমাদের এলাকার উন্নয়নেও সবাইকে সম্পৃক্ত থাকতে হবে। জনগণের স্বার্থে উন্নয়নকাজ যথাযথভাবে বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার বিষয়ে সতর্ক করে মঈনুল ইসলাম খান শান্ত বলেন, যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং গুপ্ত রাজনীতি করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার, উপজেলা প্রকৌশলী শাহীনুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি আব্দুল মতিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাইমুম চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নিরব আহমেদ চৌধুরীসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ৫ কোটি টাকা ব্যয়ে হরিরামপুর উপজেলার গোপালপুর ইউনিয়নে তিনটি সড়কের পাকাকরণ কাজ বাস্তবায়ন করা হবে।
এর আগে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত এর আগে হরিরামপুর উপজেলার মাসিক আইন শৃঙ্খলা মিটিংয়ে অংশগ্রহণ করেন ।পরে স্থানীয় একটি পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন।

এ বিভাগের আরও সংবাদ