শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি ও শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, মানিকগঞ্জের উদ্যোগে জেলা শ্রম ক্রাইসিস প্রতিরোধ কমিটি ও জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মানিকগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো: মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান, চেম্বার অব কমার্সের প্রতিনিধি এ.বি.এম সামছুন্নবী তুলিপ, পুলিশ সুপারের প্রতিনিধি, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, ব্র্যাক ও পাসার প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ও কলকারখানার প্রতিনিধিগণ।
সভার শুরুতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলার শ্রম পরিস্থিতি সম্পর্কে সকলকে অবহিত করা হয়। পরবর্তীকালে উন্মু্ক্ত আলোচনায় কারখানার মালিক প্রতিনিধিগণ শিল্প-কারখানার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন।
সভার সভাপতি জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রতি জোরারোপ করেন এবং কারখানায় শিশুদের নিয়োগ না করার আহ্বান জানান।

এ বিভাগের আরও সংবাদ