শিরোনাম
Advertisement
সারাদেশ

মানিকগঞ্জে ৪৪ মহিলা সমিতিকে ৮ লাখ ১০ হাজার টাকার অনুদান বিতরণ

Advertisement

আরও পড়ুন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবী মহিলা সমিতিসমূহের মধ্যে বরাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করে মহিলা বিষয়ক অধিদপ্তর। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ৪৪ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির প্রতিনিধিদের হাতে ৮ লাখ ১০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন সুলতানা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জাতীয় মহিলা সংস্থা জেলা কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক বজলু। মহিলা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, অনুদানের এই অর্থ সমিতির নারীদের কল্যানমূলক কাজে ব্যয় করা হবে।

এ বিভাগের আরও সংবাদ