শিরোনাম
Advertisement
সারাদেশ

যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Advertisement
মানিকগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি ও প্রশিক্ষণার্থীরা।

আরও পড়ুন

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ শীর্ষক প্রকল্পের ৭ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ মানিকগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জের উপ-পরিচালক ড. মো: শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান ডিজিটাল যুগে ফ্রিল্যান্সিং আত্মকর্মসংস্থানের এক বিশাল সুযোগ তৈরি করেছে। শিক্ষিত যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করে স্বাবলম্বী করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।”
​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর, মানিকগঞ্জের সহকারী পরিচালক জনাব মো: তৌহিবুর রহমান। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, মানিকগঞ্জের কো-অর্ডিনেটর জনাব শাহাবুদ্দিন সবুজ।
​বিদায়ী প্রশিক্ষণার্থীদের পক্ষে নিজেদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মাকসুদুর রহমান শুভ বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পেরেছি। এখন ঘরে বসেই আয় করতে পারছি, পরিবারে আমি আর বেকার নই।”
​আরেক প্রশিক্ষণার্থী ফাহিম বলেন, “সম্পূর্ণ বিনামূল্যে এমন মানসম্মত প্রশিক্ষণ আমাদের জীবনকে বদলে দিয়েছে। দক্ষতা অর্জনের মাধ্যমে আমরা নিজেদের আত্মনির্ভরশীল হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়েছি।”
​অনুষ্ঠান শেষে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের শুভকামনা জানিয়ে বিদায় সংবর্ধনা জানানো হয়।

এ বিভাগের আরও সংবাদ