শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ায় পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

Advertisement

আরও পড়ুন

দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মানিকগঞ্জের সাটুরিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।

​কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সাটুরিয়া বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

​পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য প্রদানকালে বক্তারা বলেন, “দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চিহ্নিত গোষ্ঠী পরিকল্পিত সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। তাদের এই হীন অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না।
দেশবাসীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র নস্যাৎ করা হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, ইনশাআল্লাহ।
​একই সাথে যেকোনো অপতৎপরতা মোকাবিলায় সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

​সমাবেশে বক্তব্য দেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার ও সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব।
​এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজা, সদস্য সচিব নজরুল ইসলাম ফরিদ, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বাদল, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মণ্ডল, ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাদ্দাম হোসেন ও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাকিবুল হাসানসহ থানা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও কৃষক দলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এ বিভাগের আরও সংবাদ